দেশকে ভালোবাসতে হবে আগে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটা মাত্র জাহাজ নিয়ে একজন কলম্বাস যে আমেরিকা আবিষ্কার করল, আজ তারাই সারা বিশ্বকে নেতৃত্ব্ দিচ্ছে। স্বপ্ন দেখছি, আগামীর যে বাংলাদেশ সারা বিশ্বকে নেতৃত্ব দেবে তাও হয়তো আবিষ্কার হবে আমাদের দেশের কোনো একজনের হাত ধরেই । আমাদের মধ্য থেকেও হতে পারে সেইজন। আমাদের হয়তো জাহাজ নেই, কিন্তু আছে দেশের কল্যাণে কাজ করার দৃঢ়প্রত্যয়। মিখা পেরেগু বলেন, ‘আঠারো শতকে শিল্প বিপ্লবে অংশ নিতে পারিনি বলে আজও আমরা পিছিয়ে আছি। সেই পিছিয়ে পড়া থেকে উদ্ধার পাওয়ার সময় এখন আমাদের হাতের মুঠোয়। তথ্যপ্রযুক্তির এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।’—আসাদ সরকার