এক কথায় প্রকাশ করো অংশ-৩
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১১ নং প্রশ্নটি থাকবে এক কথা প্রকাশের ওপর। নিচে গুরুত্বপূর্ণ এক কথা প্রকাশ দেওয়া হলো।
জ
জানা আছে যা জ্ঞাত।
জানবার ইচ্ছা জিজ্ঞাসা।
জানতে পারে না এমনভাবে অজ্ঞাতে।
জয় সূচনা করে এমন জয়সূচক।
জয়সূচক উৎসব জয়োৎসব।
জয় করার ইচ্ছা জিগীষা।
জানু পর্যন্ত লম্বিত বা দীর্ঘ আজানুলম্বিত।
জীবিত থেকেও যে মৃত জীবন্মৃত।
জন্ম হতে আরম্ভ করে আজন্ম।
জনরব শুনে যে হাজির হয় রবাহূত।
ত
তুলার তৈরি তুলোট।
তন্তু দ্বারা বয়ন করে যে তন্তুবায়।
ত্বরায় গমন করে যে তুরগ, তুরঙ্গ।
তিনটি ফলা বা ফল-এর সমাহার ত্রিফলা।
তীর ছোড়ে যে তীরন্দাজ।
দ
দুবেলা ভাতের বিনিময়ে কাজ করে যে পেটেভাতে
দেখবার ইচ্ছা দিদৃক্ষা।
দুবার যার জন্ম দ্বিজ।
দেশকে ভালোবাসেন যিনি দেশপ্রেমিক।
দিবসের শেষ ভাগ অপরাহ্ন।
দিবসের মধ্য ভাগ মধ্যাহ্ন।
বেশি ধন-সম্পত্তি আছে যার ধনাঢ্য।
ধ
ধূলিধূসরিত হয়ে যে উৎসব সমন্বয় হয় ধুলোট।
ন
নদী মাতা যার নদীমাতৃক।
নৌকা বেয়ে জীবিকা অর্জন করে যে নাবিক।
নিজেকে যে পণ্ডিত মনে করে পণ্ডিতম্মন্য।
নিতান্ত দগ্ধ হয় যখন নিদাঘ।
নিজ জীবনের কথা আত্মকথা/আত্মকাহিনি।
রাত্রিকালে চরে বেড়ায় যে নিশাচর।
নাচে যে মেয়ে নাচুনি।
প
পরে কি হবে ভাবে না যে অদূরদর্শী।
পট আঁকে যে পটুয়া।
প্রতিষ্ঠা লাভ করেছেন যিনি লব্ধপ্রতিষ্ঠিত।
পান করার ইচ্ছা পিপাসা।
পাওয়া যায় যা পাওনা।
পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক।
পরে কী ঘটবে ভেবে দেখে না যে অপরিণামদর্শী।
পিতার ভ্রাতা পিতৃব্য।
পঙিক্ততে বসার অযোগ্য অপাঙেক্তয়।
পা ধোয়ার জল পাদ্য।
পরিব্রাজকের ভিক্ষা পরিব্রজ্য।
পরিমিত ব্যয় করেন যিনি মিতব্যয়ী।
প্রিয় বাক্য বলে যে নারী প্রিয়ংবদা।
প্রথমে মধুর হলেও পরিণামে তা নয় আপাতমধুর।
প্রায় মৃত মৃতকল্প।
প্রতিকার করার ইচ্ছা প্রতিচিকীর্ষা।
পূর্বে বশ ছিল না এখন হয়েছে বশীভূত।
প্রভাব বেশিক্ষণ থাকে না যার ক্ষণপ্রভা।
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল