দেশজবসে চাকরি খুঁজলে স্মার্টফোন উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নতুন বছর উপলক্ষে চাকরি খোঁজার ওয়েবসাইট দেশজবস উপহার জেতার বিশেষ ঘোষণা দিয়েছে। এই সাইট থেকে বেশি করে চাকরির আবেদন করলে সাইট ব্যবহারকারী পেতে পারেন একটি স্মার্টফোন।
দেশজবসের প্রতিষ্ঠাতা সাব্বির আহমদ জানিয়েছেন, ২০১৩ সালের সেপ্টেম্বরে চাকরি খোঁজার ওয়েবসাইট হিসেবে যাত্রা শুরু করেছে দেশজবস (www.deshjobs.com)। সাইটটি চালুর পর থেকেই অনেকেই এই সাইটের মাধ্যমে চাকরির আবেদন করছেন। এই সাইটে প্রতিদিন প্রায় পাঁচ হাজার ব্যবহারকারী যান বলেই দাবি করেছেন তিনি।
নতুন অফার সম্পর্কে সাব্বির আহমদ জানিয়েছেন, পুরো এপ্রিল মাস জুড়েই এ অফার চলবে। এই সাইট থেকে বেশি আবেদন করার মাধ্যমে স্মার্টফোন জেতার সুযোগ থাকবে।