দেশপ্রেম ঈমানের অঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক প্রশ্নোত্তর  অংশ-১৮
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’-এর ওপর প্রশ্নোত্তর।
অধ্যায়-৩
৮। আল্লাহ্ তাআলার সৃষ্টির মধ্যে কে সবার চেয়ে সেরা?
ক. জীবজন্তু খ. পশুপাখি গ. কীটপতঙ্গ ঘ. মানুষ
উত্তর: ঘ. মানুষ।
৯। ‘পৃথিবীতে যা কিছু আছে তাদের প্রতি দয়া দেখাও। আল্লাহ্ তোমাদের প্রতি দয়া করবেন।’—উক্তিটি কে করেছেন?
ক. আল্লাহ্ তাআলা খ. মহানবী (সা.)
গ. হজরত আদম (আ.) ঘ. হজরত নূহ (আ.)
উত্তর: ক. আল্লাহ্ তাআলা।
১০। আল্লাহ্ তাআলার ইবাদতের পর আমাদের প্রথম দায়িত্ব কী?
ক. ধনসম্পত্তির মালিক হওয়া খ. খাওয়াদাওয়া করা
গ. আল্লাহ তাআলার সকল সৃষ্টির সেবা করা
ঘ. ন্যায়বিচার করা
উত্তর: ঘ. ন্যায়বিচার করা।
১১। অভাবী ও অসুস্থ মানুষকে সাহায্য করলে আল্লাহ তাআলা কী হন?
ক. রাগ করেন খ. রাজা বানান
গ. হিসাব-নিকাশ নেবেন না ঘ. খুশি হন
উত্তর: ঘ. খুশি হন।
১২। ‘রাহমাতুল্লিল আলামীন’ মানে কী?
ক. দেশকে ভালোবাসা খ. সমগ্র বিশ্বের রহমতস্বরূপ
গ. সত্য ও ন্যায়পথে চলা
ঘ. সমস্ত কিছুর মালিক আল্লাহ্ তাআলা
উত্তর: খ. সমগ্র বিশ্বের রহমতস্বরূপ।
১৩। নিজের দেশের উন্নতির জন্য চেষ্টা এবং শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করাকে কী বলে?
ক. হিজরত খ. সৃষ্টিকে সেবা গ. দেশপ্রেম ঘ. ইবাদত
উত্তর: গ. দেশপ্রেম।
১৪। মহানবী (সা.) জন্মভূমি মক্কা ত্যাগের সময় বারবার ফিরে তাকাচ্ছিলেন কিসের দিকে?
ক. স্ত্রীর দিকে খ. সন্তানের দিকে
গ. মক্কার দিকে ঘ. তায়েফের দিকে
উত্তর: গ. মক্কার দিকে।
১৫। নিচের কোনটির মাধ্যমে তুমি দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা করতে পার?
ক. ধনসম্পত্তি অর্জন করে
খ. পানি, বিদ্যুৎ, গ্যাস অপচয় রোধ করে
গ. জ্ঞান অর্জন করে
ঘ. শক্তি ও সাহস সঞ্চয় করে
উত্তর: খ. পানি, বিদ্যুৎ, গ্যাস অপচয় রোধ করে।
১৬। ‘দেশপ্রেম ঈমানের অঙ্গ’—বাণীটি কার?
ক. আল্লাহ্ তাআলার খ. মহানবী (সা.)-এর
গ. আরব কাফেরগণের ঘ. আরব মনীষীগণের
উত্তর: খ. মহানবী (সা.)-এর
১৭। কারও প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও কেউ যদি প্রতিশোধ না নিয়ে তাকে ছেড়ে দেয় এবং তার প্রতি দয়া প্রদর্শন করে তাহলে তাকে বলে কী?
ক. দেশপ্রেম খ. আখলাক বা চরিত্র গ. ক্ষমা ঘ. সততা
উত্তর: গ. ক্ষমা
১৮। মহানবী (সা.)-এর প্রেম ও ক্ষমার আদর্শে মুগ্ধ হয়ে কারা স্বেচ্ছায় দলে দলে ইসলাম গ্রহণ করেছিল?
ক. মদিনাবাসী খ. মক্কাবাসী
গ. জেরুজালেমবাসী ঘ. হজ কাফেলা
উত্তর: খ. মক্কাবাসী।

শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল