দেশে আইফোন ৭ ও ৭ প্লাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে আইফোন ৭ ও ৭ প্লাস বিক্রির ঘোষণা দিয়েছে অ্যাপল অনুমোদিত প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। ৩২ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি ধারণক্ষমতার আইফোন ৭ এর দাম যথাক্রমে ৭৬ হাজার, ৮৭ হাজার ৬৫০ এবং ৯৯ হাজার ২৫০ টাকা। ১২৮ জিবি ও ২৫৬ জিবি ধারণক্ষমতার আইফোন ৭ প্লাস এর দাম এক লাখ এক হাজার ৬৫০ টাকা এবং এক লাখ ১৩ হাজার ২০০ টাকা।
কম্পিউটার সোর্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আইফোন কিস্তিতেও বিক্রি করবে তারা।
কম্পিউটার সোর্স পরিচালক আসিফ মাহমুদ বলেন, অ্যাপল অনুমোদিত ও বৈধ চ্যানেলে দেশে আইফোন আনা হয়েছে। এতে বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। তাই এখন থেকে আর গ্রাহকদের অনুমোদনহীন পথে আসা আইফোন কিনে বিড়ম্বনার শিকার হতে হবে না। বিজ্ঞপ্তি।