দেশে আইম্যাক্স মুঠোফোন
দেশে ‘আইম্যাক্স’ ব্র্যান্ডের মুঠোফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে এনার্জি প্লাস কমিউনিকেশন লিমিটেড (ইপিসিএল)।আজ শনিবার আনুষ্ঠানিকভাবে আইম্যাক্স ব্র্যান্ডের চারটি মডেলের মুঠোফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ চারটি মডেলের মধ্যে রয়েছে ফিচার ফোন ও মাল্টিমিডিয়া ফোন। এ ফোনগুলো সাশ্রয়ী দামে বাজারে পাওয়া যাবে।আইম্যাক্স ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোকাররম উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, সিওও সাকিব আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।ব্র্যান্ডটি সম্পর্কে প্রতিষ্ঠানটির সিওও সাকিব আহমেদ জানিয়েছেন, আইম্যাক্স মোবাইল ফোন চীনের তৈরি। আমাদের দেশের ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে এ ফোনগুলো চীন থেকে তৈরি করিয়ে নেওয়া হচ্ছে। প্রতিটি মুঠোফোন ব্যবহার-বান্ধব ও এতে সঠিক মান নিশ্চিত করার ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও বাজারে এ ফোনগুলোর বিক্রোয়োত্তর সেবার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।অন্যান্য ব্র্যান্ডের মুঠোফোনের তুলনায় বাজারে আইম্যাক্স ব্র্যান্ডের মুঠোফোনের মান এ ফোনটিকে এগিয়ে রাখবে বলেই জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তাঁদের ভাষ্য- আগামীতে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন বাজারে আনার কথাও ভাবছে আইম্যাক্স।আইম্যাক্স ব্র্যান্ডের এ ফোনগুলোর এখনও দাম নির্ধারণ করেনি প্রতিষ্ঠানটি। তবে দাম হাতের নাগালে থাকবে বলেই কর্মকর্তাদের ভাষ্য।