দেশে ওলোর তারবিহীন ইন্টারনেট-সেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারবিহীন ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠান ওলো বাংলাদেশে সংযোগ দেওয়া শুরু করেছে। গত শনিবার ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ওলোর যাত্রা শুরু হয়েছে। রাশিয়ার মাল্টিনেট গ্রুপের একটি শাখা ওলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওলোর প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক লেভরিচেনকো, প্রধান প্রযুক্তি কর্মকর্তা সের্জেই টপালভ, পরিচালক বিপণন রুশান রহমান, পরিচালক বিক্রয় মীর জহির উদ্দীন আহমেদসহ অনেকে। বাংলাদেশে যেসব এলাকায় তারবিহীন প্রযুক্তি এখনো পৌঁছেনি, সেখানে তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি পৌঁছে দেওয়াই ওলোর প্রাথমিক লক্ষ্য। ইতিমধ্যে রাজধানীর উত্তরা, গুলশান, বনানী, ধানমন্ডি ও মতিঝিলে ওলোর সংযোগসেবা পৌঁছে গেছে। —বিজ্ঞপ্তি