দেশে গিগাবাইটের যাত্রা শুরু
তাইওয়ানের কম্পিউটার হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। সম্প্রতি বাংলাদেশে ‘কান্ট্রি ম্যানেজার’ নিয়োগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর আগে দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চ্যানেলভিত্তিক ব্যবসা করত গিগাবাইট।কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন স্মার্ট টেকনোলজিসের কর্মকর্তা খাজা মো: আনাস খান।২০ জানুয়ারি ‘গিগাবাইট মিট দ্য প্রেস ২০১৩’ নামের একটি অনুষ্ঠানে গিগাবাইটের আনুষ্ঠানিক কাজ শুরুর তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিগাবাইট এর সেলস ডিরেক্টর এলান চ্যান, গিগাবাইট এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেলস ইনচার্জ এলান সু, স্মার্ট টেকনোলজিস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জাফর আহমেদ।বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বাজার সম্পর্কে এলান চ্যান জানিয়েছেন, ‘বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বাজার খুবই সম্ভাবনাময়। আমরা এই বাজারে আমাদের পণ্য ও সেবার মান আরও বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ।জাফর আহমেদ জানিয়েছেন, গিগাবাইট এর পণ্য পরিবেশন করে আমরা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। গিগাবাইটের পণ্যের মান এবং সেবা অন্য যেকোনো ব্র্যান্ডের তুলনায় অনেক ভালো। তাছাড়া বিক্রয়োত্তর সেবার দিক থেকে গিগাবাইট এগিয়ে।