দেশে ডেলইএমসি ডেটা সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেলইএমসি ডেটা সেন্টার
ডেলইএমসি ডেটা সেন্টার

দেশে নতুন ডেটা সেন্টার চালু করেছে ডেলইএমসি। রাজধানীর তেজগাঁও এলাকায় ডেলইএমসি কার্যালয়ে স্থাপন করা এ ডেটা সেন্টারকে ল্যাব ও ডেলইএমসি এক্সপেরিয়েন্সেস সেন্টার বলছে প্রতিষ্ঠানটি। এখানে রয়েছে আধুনিক পাওয়ারএজ সার্ভার, স্টোরেজ ব্যবস্থা, সর্বোচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা একত্রীকরণ সেবা ও উন্নত নেটওয়ার্ক প্রযুক্তি।

ডেল কর্তৃপক্ষের ভাষ্য, তাদের ডেটা সেন্টারটি বেসরকারি ল্যাব ও এক্সপেরিয়েন্স সেন্টার হিসেবে ব্যবহার করা যাবে। ডেলের কাছে আবেদন করে বিভিন্ন অ্যাপ্লিকেশন ও সফটওয়্যার বিনা মূল্যে এ ডেটা সেন্টার থেকে পরীক্ষা করা যাবে।

নতুন ডেটা সেন্টারটি উদ্বোধন করেন ডেল ইএমসির এশিয়া ইমার্জিং মার্কেটস ও এপিজে নিউ বিজনেসের ভাইস প্রেসিডেন্ট চু চি উই। তিনি বলেন, বাংলাদেশে ব্যাপক বিনিয়োগ করছে ডেল। আগামী কয়েক বছরেও বিনিয়োগ অব্যাহত রাখবে। বাংলাদেশর প্রযুক্তি খাত উন্নয়নে নতুন প্রযুক্তি ও সেবা আনছে প্রতিষ্ঠানটি। এ ধারাবাহিকতায় দেশে ডেটা সেন্টার উদ্বোধন করা হচ্ছে। ডিজিটাল যুগে অন্যতম চ্যালেঞ্জ সব সময় হালনাগাদ থাকা। সেখানে ব্যবহারকারীদের নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা করা ও ভবিষ্যৎ পদক্ষেপ নেওয়ার সমাধান দেয় ডেল ইএমসি। নতুন প্রজন্মের যাঁরা নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছেন, অ্যাপসহ নানা ডিজিটাল উদ্ভাবন করছেন, তাঁদের সবার জন্য এই ল্যাব ও এক্সপেরিয়েন্স সেন্টার বিনা মূল্যে ব্যবহার করার সুযোগ থাকবে। ক্রেতা ও গ্রাহকেরা এ ল্যাব থেকে অভিজ্ঞতা পাবেন।

নতুন ডেটা সেন্টারটি উদ্বোধন করেন ডেল ইএমসির এশিয়া ইমার্জিং মার্কেটস ও এপিজে নিউ বিজনেসের ভাইস প্রেসিডেন্ট চু চি উই।
নতুন ডেটা সেন্টারটি উদ্বোধন করেন ডেল ইএমসির এশিয়া ইমার্জিং মার্কেটস ও এপিজে নিউ বিজনেসের ভাইস প্রেসিডেন্ট চু চি উই।

ডেল ইএমসির কর্মকর্তা জানান, শিগগিরই আরও সার্ভার, স্টোরেজ ও অন্যান্য সেবামূলক প্রযুক্তি সরঞ্জাম সেন্টারটিতে যুক্ত হবে।

ডেটা সেন্টার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ডেল ইএমসি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান, এশিয়া ইমার্জিং মার্কেটস ও ফিলিপাইনের হেড গ্লোবাল কম্পিউটিং অ্যান্ড নেটওয়ার্কিং ভেঙ্কটেশ মুরালি, বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার প্রতাপ সাহাসহ অন্য কর্মকর্তারা।