দেশে তথ্যপ্রযুক্তি নিরাপত্তার নতুন পণ্য
সারা দেশ থেকে আসা শতাধিক পার্টনার-ডিলার-পুনর্বিক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, করপোরেট গ্রাহকের উপস্থিতিতে প্রযুক্তিপণ্যের নতুন ব্র্যান্ডের ঘোষণা দেওয়া হলো এক্সেল নাইটেট। শনিবার সন্ধ্যায় ঢাকার একটি সম্মেলন কেন্দ্র এক্সেল টেকনোলজিস লিমিটেড এর আয়োজন করে৷ বাংলাদেশে তথ্যপ্রযুক্তি নিরাপত্তার সমাধানদাতা এইচআইকে ভিশনের পণ্য ও সেবা বাজারজাত করার ঘোষণা দেওয়া হয়৷
অনুষ্ঠানে এক্সেলের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, ‘এবারের এক্সেল নাইটের মূল আকর্ষণ বাংলাদেশের বাজারে নিরাপত্তার সম্পূর্ণ সমাধান দিতে সক্ষম একটি ব্র্যান্ডের মোড়ক উন্মোচন। বাসাবাড়ি, অফিস বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সব ধরনের প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করবে এইচআইকে ভিশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রয়েল গ্রুপের চেয়ারম্যান অলক সাহা, টিপি-লিংকের প্রতিনিধি অ্যান্ড্রু লিউ এবং গিগাবাইটের প্রতিনিধি জোসেফ। এতে এক্সেল টেকনোলজিস লিমিটেডের ওপর একটি সংক্ষিপ্ত ভিডিওচিত্রও প্রদর্শন করা হয়।
পরে এক্সেল টেকনোলজিস লিমিটেডের গত বছরের কাজের পার্টনার প্রতিষ্ঠানদের পুরস্কৃত করা হয়। এক্সেল টেনকোলজিস লিমিটেডের বাজারজাত করা জিনিয়াস, ডিজিটাল এক্স, টিপি-লিংক এবং গিগাবাইটের পণ্য নিয়ে একটি ফ্যাশন শোও অনুষ্ঠিত হয়৷