দেশে নতুন প্রযুক্তির টিভি আনল স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিউএলইডি টিভি উদ্বোধনের অনুষ্ঠানে স্যামসাংয়ের কর্মকর্তাদের পাশাপাশি এর পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত
কিউএলইডি টিভি উদ্বোধনের অনুষ্ঠানে স্যামসাংয়ের কর্মকর্তাদের পাশাপাশি এর পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত

দেশের বাজারে নতুন টিভি লাইন-আপের ঘোষণা দিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে কিউএলইডি, ইউএইচডি, স্মার্ট এবং জয় কানেক্ট—এ চারটি ক্যাটাগরির টিভির ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এ ছাড়া অনুষ্ঠানে স্যামসাংয়ের নতুন ফ্রিজ, এসি, মাইক্রোওয়েভ ও ওয়াশিং মেশিন সম্পর্কে তথ্য জানানো হয়।

স্যামসাং জানিয়েছে, ২০১৭ এম সিরিজ লাইন-আপে চারটি ক্যাটাগরিতে ৩২ ইঞ্চি থেকে ৬৫ ইঞ্চির মধ্যে টিভি থাকবে। দাম হবে ৩১ হাজার ৯০০ টাকা থেকে ৬ লাখ ৯৫ হাজার ৯০০ টাকার মধ্যে।

‘টিভি অব লাইট’ বলে পরিচিত স্যামসাং কিউএলইডি টিভিকে মূল আকর্ষণ হিসেবে তুলে ধরা হয় অনুষ্ঠানে। বেজেলহীন টিভিতে চারটি উদ্ভাবনী ফিচার যুক্ত হয়েছে। এর ফিচারগুলো ব্যবহারকারীকে দারুণ অভিজ্ঞতা দেবে বলে দাবি করেন স্যামসাংয়ের কর্মকর্তারা।

স্যামসাং ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন বলেন, গ্রাহকদের জন্য যুগান্তকারী উদ্ভাবনগুলো আনতে চেষ্টা করছি। গ্রাহকদের চাহিদা মেটাতে এতে দারুণ নকশার পাশাপাশি উন্নত ফিচার আনা হয়েছে।

নতুন টিভিগুলো স্যামসাংয়ের ব্র্যান্ড শপ অনুমোদিত ডিস্ট্রিবিউটর-ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেড, ট্রান্সকম ইলেকট্রনিকস লি, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, র‍্যাংগস ও সিঙ্গারে পাওয়া যাবে।