দেশে পরিবেশবান্ধব মাদারবোর্ড আনছে এমএসআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশবান্ধব মাদারবোর্ড আনার ঘোষণা দেন এমএসআইয়ের কর্মকর্তা মাইকেল লিয়াং
পরিবেশবান্ধব মাদারবোর্ড আনার ঘোষণা দেন এমএসআইয়ের কর্মকর্তা মাইকেল লিয়াং

বাংলাদেশের বাজারে পরিবেশবান্ধব মাদারবোর্ড আনার ঘোষণা দিয়েছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এমএসআই। সম্প্রতি খুলনা ও কুষ্টিয়ায় ব্যবসায়ীদের সম্মেলনে এ তথ্য জানিয়েছে এমএসআইয়ের কর্মকর্তা মাইকেল লিয়াং।

লিয়াং বলেন, ‘বাংলাদেশেও এখন গেমারদের সংখ্যা বাড়ছে। এই কমিউনিটির চাহিদা মেটাতে এ দেশের আবহাওয়া, বৈদ্যুতিক ব্যবস্থা এবং আর্থ-সামাজিক অবস্থার সঙ্গে সংগতি রেখে চতুর্থ প্রজন্মের মাদারবোর্ড ও গ্রাফিকস কার্ড গেমারদের হাতে পৌঁছে দিতে যাচ্ছে এমএসআই। খুব শিগগিরই বাংলাদেশের জলবায়ু ও পরিবেশের সঙ্গে মানানসই ইকো সিরিজের মাদারবোর্ড বাজারে আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।’

এক বিজ্ঞপ্তিতে কম্পিউটার সোর্স জানিয়েছে, এমএসআই তাদের পরিবেশবান্ধব মাদারবোর্ডগুলো কম্পিউটার সোর্সের মাধ্যমে বিপণন করবে।