দেশে পুরোনো মোবাইলের বাজার বাড়ছে
দেশে পুরোনো মোবাইলের কেনা-বেচা বাড়ছে। সম্প্রতি অনলাইনে পুরোনো পণ্যের কেনা-বেচার ওয়েবসাইট বিক্রয় ডটকম কর্তৃপক্ষ এক জরিপে এ তথ্য পেয়েছে। বিক্রয় ডটকমের তথ্য অনুযায়ী, ২০১২ সালের শেষ তিন মাসে দেশে পুরোনো মোবাইলের বাজার ৮২ শতাংশ বেড়েছে।বিক্রয় ডটকমের বিপণন কর্মকর্তা ঈশিতা শারমীন জানিয়েছেন, ২০১২ সালে বিক্রয় ডটকমে পুরোনো মোবাইলের বিজ্ঞাপন ছিল ৭২ শতাংশ। সবচেয়ে বেশি পরিমাণ পুরোনো মোবাইল কেনাবেচা হয়েছে ঢাকা ও খুলনাতে। ঢাকায় ২০১২ সালে অনলাইনে বিক্রি হওয়া পুরোনো মোবাইলের বাজার ছিল প্রায় এক কোটি টাকার। ঈশিতা শারমীন আরও জানিয়েছেন, বাংলাদেশে অনলাইনে কেনা-কাটার ধারণাটা নতুন। তবে মানুষের মধ্যে অনলাইনে কেনা-বেচার আগ্রহ বাড়ছে । বিক্রয় ডটকমেও ব্যবহারকারী বাড়ছে। মোবাইল কেনা-বেচার জন্য মানুষ অনলাইনে আগ্রহ দেখাচ্ছেন বেশি। কারণ অনলাইনে মোবাইল ফোনের নানা ফিচার সম্পর্কে তারা জানতে পারছেন।অনলাইনে কেনাবেচার আরও তথ্য পাওয়া যাবে এ লিংকটিতে http://bikroy.com/