দেশে প্রায় দশ কোটি মুঠোফোন গ্রাহক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত সবমিলিয়ে দেশের মুঠোফোন গ্রাহকের সংখ্যা দঁাড়িয়েছে ৯ কোটি ৮৪ লাখ ৬৬। সম্প্রতি মুঠোফোনের গ্রাহক সংখ্যার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। বিটিআরসির হিসাব অনুযায়ী, আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে গ্রাহক সংখ্যা রেকর্ড পরিমাণ বেড়েছে। আগস্ট মাসে দেশের সব মুঠোফোন অপারেটরদের মোট গ্রাহক সংখ্যা ছিল- ৯ কোটি ৫৫ লাখ ২৮ হাজার।বিটিআরসির হিসেব অনুযায়ী, সবচেয়ে বেশি গ্রাহক বেড়েছে গ্রামীণফোনের, কমেছে সিটিসেলের আর স্থির রয়েছে টেলিটকের।