দেশে বাড়ছে মি-স্টোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাওমি
শাওমি

স্মার্টফোন ব্র্যান্ড শাওমির অনুমোদিত ব্র্যান্ডশপ মি-স্টোর সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে এর পরিবেশক প্রতিষ্ঠান এসইবিএল। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসইবিএল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে শাওমির স্মার্টফোনের চাহিদা বাড়ায় দেশের কয়েকটি প্রধান শহরে ২৩টি মি-স্টোর চালু করা হয়েছে। মি-স্টোরে শাওমি ব্র্যান্ডের বিভিন্ন পণ্য কিনতে পারেন ক্রেতারা। ওই নামে অনলাইন স্টোরও আছে। সেখান থেকে পণ্য ফরমাশ করলে বাড়িতে বসে পণ্য বুঝে পাবেন ক্রেতা। এতে পরিবহন খরচ দিতে হবে না।

এসইবিএলের প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, ক্রেতাদের কাছে যেতে নতুন ব্র্যান্ডশপ চালু করা হচ্ছে।