দেশে শাওমির প্রথম 'মি ফ্ল্যাগশিপ স্টোর'

চীনের মোবাইল ফোন নির্মাতা ব্র্যান্ড শাওমি রাজধানীর যমুনা ফিউচার পার্কে ‘মি ফ্ল্যাগশিপ স্টোর’ চালু করেছে। এটি দেশে তাদের প্রথম মি ফ্ল্যাগশিপ স্টোর। এ স্টোরে শাওমি ব্র্যান্ডের সব ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করবে তারা। নতুন এ মি স্টোর থেকে শাওমির মি এবং রেডমি সিরিজ স্মার্টফোন, মি টিভি এবং টিভি বক্স, মি রাউটার ছাড়াও বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব ইকো পণ্য পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোলার ইলেকট্রো বাংলাদেশ লিমিটেডের (এসইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ডি এম মজিবর রহমান ও এসইবিএল-এর প্রধান নির্বাহী দেওয়ান কানন।
দেওয়ান কানন বলেন, ফ্ল্যাগশিপ স্টোরে শাওমি পণ্যের অভিজ্ঞতা নিতে পারবেন গ্রাহক। ঢাকার পাশাপাশি বিভাগীয় শহরে ফ্ল্যাগশিপ শপ চালু করা হবে। এসইবিএল এখন পর্যন্ত ২৬টি শাওমির অথরাইজড মি স্টোর স্থাপন করেছে। এগুলো স্মার্টফোন ব্র্যান্ডশপ। আর মি ফ্ল্যাগশিপ স্টোরে শাওমির সব পণ্য পাওয়া যায়। বিজ্ঞপ্তি।