দেশে স্টার্টআপদের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে স্টার্টআপ বা উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘সিডস্টারস ওয়ার্ল্ড’ শীর্ষক আন্তর্জাতিক একটি প্রতিযোগিতা। দেশের নতুন ব্যবসায় উদ্যোগগুলো এই প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নিতে পারবে পাঁচ লাখ ডলার।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও সিডস্টারস ওয়ার্ল্ড এই প্রতিযোগিতার আয়োজন করছে। পৃষ্ঠপোষকতায় জাতিসংঘের ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি) ও বিডি ভেঞ্চার লিমিটেড। সহযোগিতা করছে বেটারস্টোরিজ লিমিটেড ও প্রেনিউরল্যাব।
বেসিস সূত্রে জানা গেছে, ১৭ অক্টোবর ‘সিডস্টারস ওয়ার্ল্ড’ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেবে আয়োজকেরা।