দেশে স্যামসাংয়ের নতুন মোবাইল ফোন রেক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে রেক্স সিরিজের নতুন মোবাইল ফোন আনার ঘোষণা দিয়েছে স্যামসাং বাংলাদেশ। ১৬ মার্চ রেক্স সিরিজের তিনটি মডেলের মোবাইল ফোন বাজারে আনার এ ঘোষণা দিয়েছেন স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের ব্যবস্থাপনা পরিচালক চুন সু মুন।রেক্স ৬০, রেক্স ৭০ ও রেক্স ৮০ মডেলের সাশ্রয়ী দামের এ হ্যান্ডসেটগুলোয় রয়েছে বিভিন্ন স্মার্ট ফিচার, মসৃণ টাচস্ক্রিন, স্মার্ট ডুয়াল সিম ও প্রিলোডেড গেমসসহ নানা সুবিধা। চুন সু মুন জানিয়েছেন, বাংলাদেশের মানুষের প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ছে। আর এ আগ্রহের মূলে রয়েছে মোবাইল ফোন। সাশ্রয়ী দামের ফিচার ফোনে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা দেবে রেক্স সিরিজের হ্যান্ডসেটগুলো। সাশ্রয়ী দামের মোবাইল ফোন মানুষের হাতে তুলে দিতেই রেক্স সিরিজ বাজারে আনা হচ্ছে।দেশের বাজারে রেক্স ৬০-এর দাম হবে ছয় হাজার ৯০০ টাকা, রেক্স ৭০-এর দাম হবে সাত হাজার ৩০০ টাকা আর রেক্স ৮০ এর দাম হবে আট হাজার ৯০০ টাকা।রেক্স৭০ এবং রেক্স ৮০তে রয়েছে ৩ ইঞ্চি মাপের সি-টাইপ টাচস্ক্রিন। আর রেক্স ৬০-এ রয়েছে ২ দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লে। সবগুলো ফোনে দুইটি সিম চালু রাখা যায় বলে একে স্মার্ট ডুয়াল বলা হচ্ছে। রেক্স ৮০তে রয়েছে ৩ দশমিক ২ মেগাপিক্সেল ক্যামেরা। আর রেক্স৭০ ও রেক্স ৬০তে যথাক্রমে ২ ও ১ দশমিক ৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।