দেশে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালাক্সি নোট ৫ স্মার্টফোন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে স্যামসাং মোবাইল গ্রামীণফোন।
গ্যালাক্সি নোট ৫ স্মার্টফোন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে স্যামসাং মোবাইল গ্রামীণফোন।

দেশের বাজারে আজ আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি নোট ৫ স্মার্টফোনটি আনার ঘোষণা দিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ ও গ্রামীণফোন। বুধবার থেকে স্যামসাংয়ের নতুন এই স্মার্টফোনটির আগাম ফরমায়েশ দেওয়া যাবে। ফোনটির দাম পড়বে ৬৯ হাজার ৯০০ টাকা।
স্মার্টফোনটির সঙ্গে ডেটা প্যাকেজ ঘোষণা দিয়েছে গ্রামীণফোন। আগস্ট মাসে এই স্মার্টফোনটি বাজারে ছাড়ার ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। এক বছরের ইএমআই সুবিধাও দিচ্ছে স্যামসাং।
প্রি-বুকিং উপহার হিসেবে গ্রাহকেরা গ্রামীণফোনের পক্ষ থেকে ২ মাসের জন্য ৮ জিবি ডেটা কিনলে ৫০০ টাকা ডিসকাউন্ট পাবেন (৩ বার)। গ্রাহকেরা আরও পাবেন টাইম জোনের ১০ হাজার টাকা মূল্যমানের একটি গিফট ভাউচার।
৯ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত prebooknote5.com বা স্যামসাং স্মার্টফোন ক্যাফে বা গ্রামীণফোন সেন্টারে আগাম ফরমায়েশ দেওয়া যাবে।
এটি মূলত একটি ফ্যাবলেট। এতে ট্যাব ও স্মার্টফোনের ফিচার ব্যবহারের সুযোগ রয়েছে। এর ডিসপ্লে পাঁচ দশমিক সাত ইঞ্চি মাপের। এর পুরুত্ব সাত দশমিক ছয় মিলিমিটার। ১৭১ গ্রাম ওজনের নোট ৫ স্মার্টফোনটি ৩২ জিবি সংস্করণে বাজারে পাওয়া যাবে। এই স্মার্টফোনটিতে অক্টা কোর এক্সিনোস প্রসেসর রয়েছে। স্মার্টফোনটির পেছনে ১৬ ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। এর ব্যাটারি তিন হাজার মিলিঅ্যাম্পিয়ারের। অ্যান্ড্রয়েড ললিপপ চালিত স্মার্টফোনটিতে ফিচার হিসেবে এস পেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এনএফসি ও দ্রুতগতিতে চার্জ দেওয়ার প্রযুক্তি রয়েছে।