দেশেডিজিটাল সই চালুর প্রথম অংশ সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ডিজিটাল সই প্রবর্তনের আনুষ্ঠানিকতার প্রথম অংশ বা রুট কি জেনারেশন প্রক্রিয়া গতকাল বুধবার বাংলাদেশ কমিপউটার কাউন্সিল (বিসিসি) ভবনে ইলেকট্রনিক সই সনদ প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রকের (সিসিএ) কার্যালয়ে সমপন্ন হয়েছে। খবর বিজ্ঞপ্তির।বিকেলে আনুষ্ঠানিকতার তৃতীয় পর্বে বিসিসি ভবনে এক আলোচনা অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল সই প্রবর্তন একটি অন্যতম মাইলফলক। এর ফলে দেশে ই-কমার্স, ই-লেনদেন, ই-কেনাকাটা, সর্বোপরি ই-গভর্নেন্স কার্যক্রম উৎসাহিত হবে। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং আইসিটি মন্ত্রণালয় সমপর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি মো. আবদুল ওয়াদুদ বক্তব্য দেন। এর আগে কম্পিউটার কাউন্সিল ভবনে একটি প্রাক-সম্মেলনের আয়োজন করা হয়। পরে মূল কারিগরি কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টা এক মিনিটে বাংলাদেশের রুট সার্টিফিকেট তৈরি হয়। এ কার্যক্রমের নেতৃত্ব দেন সিসিএ কার্যালয়ের নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন বিসিসির নির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজুর রহমান, পরামর্শক মুনির হাসানসহ অনেকে। রুট কি জেনারেশনের ফলে সিএ (সনদ প্রদান কর্তৃপক্ষ) প্রতিষ্ঠানগুলো শিগগিরই ব্যবহারকারীদের কাছে ডিজিটাল সইয়ের সুবিধা পৌঁছে দিতে পারবে এবং সরকারের সেবাগুলো (যেমন ই-গভর্নেন্স, ইলেকট্রনিক লেনদেন) ইত্যাদি ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত হবে।