দেশের উন্নয়নের জন্য শিক্ষিত নাগরিক প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি লেখ  অংশ-১০

প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ১নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’-এর ওপর।

অধ্যায়-৭
১৬. মানবাধিকার কী?
ক. সম্পদের অধিকার খ. মানুষের অধিকার
গ. শিশুদের অধিকার ঘ. শিক্ষার অধিকার
উত্তর: খ. মানুষের অধিকার
১৭. জাতিসংঘ কোন সালে ‘মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন করেছে?
ক. ১৯৪০ খ. ১৯৪৫ গ. ১৯৪৮ ঘ. ১৯৫০
উত্তর: গ. ১৯৪৮।

অধ্যায়-৮
১. অধিকারের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে নিচের কোনটি?
ক. কতর্ব্যের খ. অবহেলার
গ. ফাঁকিবাজির ঘ. মৌলিক অধিকারের
উত্তর: ক. কতর্ব্যের
২. প্রতিটি নাগরিকের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে কার প্রতি?
ক. পরিবার ও রাষ্ট্রের প্রতি
খ. সমাজ ও রাষ্ট্রের প্রতি
গ. পরিবার ও সমাজের প্রতি
ঘ. পরিবার ও নাগরিকের প্রতি
উত্তর: খ. সমাজ ও রাষ্ট্রের প্রতি
৩. সমাজের সদস্যরা ভালোভাবে জীবন যাপন করতে পারবে কী করলে?
ক. সমাজে শান্তি হয়, এমন কাজ করলে
খ. অসুবিধাগ্রস্ত মানুষকে সাহায্য করলে
গ. সমাজের উন্নয়নে কাজ করলে
ঘ. ছোটদের ভালো বাসলে
উত্তর: গ. সমাজের উন্নয়নে কাজ করলে
৪. রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব নয় কোনটি?
ক. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
খ. আইন মেনে চলা
গ. নিয়মিত কর প্রদান করা
ঘ. রাষ্ট্রের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তা না করা
উত্তর: ঘ. রাষ্ট্রের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তা না করা
৫. অধিকারের সঙ্গে কর্তব্যের সম্পর্ক কেমন ধরনের?
ক. মাঝারি খ. নিবিড়
গ. একটুও নেই ঘ. কিছু আছে
উত্তর: খ. নিবিড়
৬. নাগরিক হিসেবে কার প্রতি অনুগত থাকা প্রধান কর্তব্য?
ক. সমাজ খ. আইন গ. প্রতিবেশী ঘ. রাষ্ট্র
উত্তর: ঘ. রাষ্ট্র
৭. বাংলাদেশের নাগরিকেরা কত বয়স হলে ভোট দিতে পারে?
ক. ১৭ খ. ১৮ বছর গ. ১৬ বছর ঘ. ২০ বছর
উত্তর: খ. ১৮ বছর
৮. সব নাগরিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব কোনটি?
ক. শিক্ষা নেওয়া খ. ভোট দেওয়া
গ. কাজ করা ঘ. আইন মানা
উত্তর: খ. ভোট দেওয়া
৯. দেশে কী প্রতিষ্ঠার জন্য আমাদের সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া উচিত?
ক. আইনের শাসন খ. উন্নয়ন
গ. শান্তি ঘ. সুশাসন। উত্তর: ঘ. সুশাসন
১০. রান্না ঘরে গ্যাসের চুলার চাবি খোলা রাখলে কী হবে বলে তুমি মনে করো?
ক. গ্যাসের অপচয় খ. দুর্ঘটনা
গ. গ্যাস শেষ ঘ. ঘর গরম
উত্তর: খ. দুর্ঘটনা
১১. দেশের উন্নয়নের কী ধরনের নাগরিক প্রয়োজন?
ক. শিক্ষিত খ. ব্যবসায়ী
গ. নিরক্ষর ঘ. উদ্যোক্তা। উত্তর: ক. শিক্ষিত
১২. রাস্তায় চলার সময় তুমি কী ব্যবহার করবে?
ক. ব্রিজ খ. বাস গ. জেব্রাক্রসিং ঘ. ফুটপাত
উত্তর: ঘ. ফুটপাত।
১৩. দুর্ঘটনার অন্যতম কারণ কী?
ক. ট্রাফিক ব্যবস্থা খ. অসাবধানে পথ চলা
গ. ভাঙা যানবাহন ঘ. জেব্রাক্রসিং না থাকা
উত্তর: খ. অসাবধানে পথ চলা
১৪. তোমার বড় ভাইয়ের বয়স ১৭ বছর। তিনি কী ভোট দিতে পারবেন?
ক. পারবেন খ. পারবেন না
গ. অপেক্ষা করবে ঘ. লাইনে দাঁড়াবে
উত্তর: পারবেন না।

শিক্ষক

বিএমটিটিআই, গাজীপুর

 পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল