দেশের ফ্রিল্যানসারদের জরিপ চলছে
অনলাইন মার্কেটপ্লেস ওডেস্ক, ফ্রিল্যানসার ডটকম, ইল্যান্সসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশের বহু সংখ্যক ফ্রিল্যানসার কর্মী কাজ করেন। এর আগে ফ্রিল্যানসার সংশ্লিষ্ট কোনো জরিপ হয়নি। এবারে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’ উপলক্ষে এ সংক্রান্ত একটি জরিপের কাজ চলছে।ডিজিটাল ওয়ার্ল্ডের জ্যৈষ্ঠ পরামর্শক মুনির হাসান জানিয়েছেন, জরিপের মাধ্যমে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের আর্থ সামাজিক অবস্থা, তাঁদের দক্ষতা, কাজের ক্ষেত্র আর চ্যালেঞ্জগুলি উঠে আসবে। জরিপের ফলাফল ডিজিটাল ওয়ার্ল্ডের ফ্রিল্যান্সার সম্মেলনে প্রকাশ করা হবে।এই জরিপে অংশ নিতে হলে ইন্টারনেটে গিয়ে যেতে হবে https://www.surveymonkey.com/s/DW_Freelancer_Survey এই লিংকে।৬ থেকে ৮ ডিসেম্বর ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’ শীর্ষক প্রদর্শনী। এ আয়োজনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘সমৃদ্ধির জন্য জ্ঞান’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’তে ফ্রিল্যান্সারদের জন্য এই বিশেষ সম্মেলনটির আয়োজক।