দেশের বাজারে ইন্টেল চিপের স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে এসেছে ইন্টেলের চিপসহ স্মার্টফোন। এস মোবাইল নামের এ স্মার্টফোনে ব্যবহার করা হচ্ছে ইন্টেল অ্যাটম এক্সথ্রি প্রসেসর। গতকাল বুধবার ঢাকায় ইন্টেল ইএম লিমিটেড এবং এস মোবাইলের কর্মকর্তারা চারটি নতুন মডেলের স্মার্টফোনের ঘোষণা দেন। মডেলগুলো হচ্ছে এস মোবাইল টি ৫১, টি৫২, এস৮৫১৮ এবং আই৪০০১। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়া মনজুর, ব্যবসায় ব্যবস্থাপক নাভিদ সিরাজ, এস মোবাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা লিন ইন কুন, ব্যবস্থাপনা পরিচালক জাং লিজি প্রমুখ।
অনুষ্ঠানে জিয়া মনজুর বলেন, ‘ইন্টেলের প্রসেসরচালিত যন্ত্রগুলো ব্যবহারকারীদের প্রাত্যহিক কাজ ও জীবনে বেশ স্বাচ্ছন্দ্য দেবে। আশা করছি ইন্টেলের প্রসেসরচালিত নতুন এ স্মার্টফোনগুলো ব্যবহারের নতুন অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা।’ লিন ইন কুন বলেন, ‘প্রথমবারের মতো ইন্টেল প্রসেসরে তৈরি এস মোবাইল ব্র্যান্ডের স্মার্টফোন বাংলাদেশের বাজারে চালু হলো। আশা করছি স্মার্টফোনগুলো ক্রেতাদের পছন্দ হবে।’ অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন সহযোগীদের আউটলেটগুলোতে এস মোবাইলের স্মার্টফোন পাওয়া যাবে। রয়েছে এর বিক্রয়োত্তর সেবা।