দেশের বাজারে এইচপির সমন্বিত সমাধান সুবিধা
বাংলাদেশের বাজারে কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যারের সমন্বিত নতুন সেবা চালু করার ঘোষণা দিয়েছে হিউলেট-প্যাকার্ড (এইচপি)।এ জন্য ‘মিশন ক্রিটিক্যাল কনভার্জড’ অবকাঠামো তৈরি করেছে এইচপি। গত বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে নতুন এইচপি ‘ইন্টেগ্রিটি সলিউশনস’ নামের এ সেবা চালুর ঘোষণা দেওয়া হয়।অনুষ্ঠানে এইচপির সার্ভার বাজারজাত ব্যবস্থাপক গ্রেগরি লিস্টার বলেন, এইচপির নতুন এই সুবিধাটি তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে। এ প্রযুক্তি ব্যবহার করার ফলে ব্যবহারকারী আগের চেয়ে অনেক বেশি সুবিধা পাবেন। অনুষ্ঠানে এইচপির পক্ষ থেকে জানানো হয়, নতুন এই ইন্টেগ্রিটি সলিউশন্স সুনির্দিষ্ট গ্রাহক-চাহিদা পূরণ করে সব ধরনের প্রোগ্রাম চালানোর সুবিধা নিশ্চিত করবে। এইচপি ইন্টেগ্রিটি সর্বাধুনিক ও জটিল কাজে ব্যবহূত কম্পিউটারের ব্যবস্থাপনাকে সহজ করে গ্রাহকদের সবচেয়ে কাঙ্ক্ষিত ও প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করবে। এইচপির নতুন এই সুবিধার মাধ্যমে একই সঙ্গে অ্যালিয়েন্স ওয়ান নামে একটি সেবা চালু হচ্ছে। যার মাধ্যমে কম্পিউটার সার্ভার, ডিস্ক, নেটওয়ার্কিং ও পেশাদার সেবা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে। —তারিকুর রহমান খান