দেশের বাজারে এইসি ইউপিএসের এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাজারে এইসি ব্র্যান্ডের অনলাইন ইউপিএসের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে এক বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করে এইসির আমদানিকারক প্রতিষ্ঠান স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসরটিয়াম লি.।স্পেকট্রামের ব্যবস্থাপনা পরিচালক ফোরকান বিন কাশেম বলেন, বাংলাদেশের জন্য অনলাইন ইউপিএস অনেক বেশি কার্যকর। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের জন্য অনেক শিল্পকারখানার যন্ত্রপাতি পুড়ে যায়। অনলাইন ইউপিএস সেসব কারখানার জন্য উপযোগী। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বাজারজাত করার আগে আমাদের ল্যাবে এক বছর এই ইউপিএস পরীক্ষা করার জন্য রাখা হয়েছিল। সন্তুষ্ট হওয়ার পর অনলাইন ইউপিএস বাজারে ছাড়া হয়।’ এইসিয়ের আন্তর্জাতিক বাণিজ্য-উন্নয়ন কর্মকর্তা টনি চ্যাং বলেন, ‘সারা বিশ্বে ১৯৬৮ সাল থেকে অনলাইন ইউপিএসের ব্যবহার শুরু হয়েছে। অনলাইন ইউপিএসের ব্যবহার বাড়লে শিল্পকারখানার বিদ্যুত্চালিত মেশিনের ঝুঁকি অনেক কমে যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইসিয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ জ্যাকসন লেন, কারিগরি বিশেষজ্ঞ মার্ক চ্যান, উপব্যবস্থাপনা পরিচালক মুসফিকুর রহমানসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীকে একটি অনলাইন ইউপিএস দেওয়া হয়। —প্রতিবেদক