দেশের বাজারে এওসির নতুন পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার মনিটর প্রস্তুতকারক প্রতিষ্ঠান এওসি বাংলাদেশে নতুন তিনটি পণ্য নিয়ে এসেছে। এগুলো হচ্ছে এওসি এলসিডি মনিটর, টিভি এবং অল-ইন-ওয়ান পিসি। গত বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে নতুন পণ্যগুলোর বিভিন্ন বৈশিষ্ট্যের কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এওসি দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক মুকেশ গুপ্তা, ইজি ইনফোটেক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ানুর রব, ভাইস প্রেসিডেন্ট রমেশ উমাশংকরসহ অনেকে। সম্মেলনে মুকেশ গুপ্তা নতুন পণ্য তিনটির বিভিন্ন বৈশিষ্ট্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, এওসির নতুন এলসিডি মনিটরটি বিশ্বের অন্যতম সেরা এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। পাশাপাশি এওসি টিভি ও নতুন এওসি অল-ইন-ওয়ান পিসি সব ধরনের ক্রেতার চাহিদা মেটাতে সক্ষম। নতুন পণ্যগুলো উদ্বোধনের পাশাপাশি ইজি ইনফোটেক প্রাইভেট লিমিটেডকে বাংলাদেশে এওসি পণ্যের পরিবেশক ঘোষণা করা হয়। এওসি বাংলাদেশে এর ব্যবসার পরিধি আরও বৃদ্ধি করা হবে বলেও জানানো হয়। —নুরুন্নবী চৌধুরী