দেশের বাজারে এনইসির প্রযুক্তিপণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরের তথ্যপ্রযুক্তি, সিস্টেম ইন্টিগ্রেটর ও নেটওয়ার্ক-সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠান এনইসির প্রায় সব প্রযুক্তিপণ্যই এখন থেকে দেশের বাজারে পাওয়া যাবে। এনইসির পণ্য সেবা দিতে গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের ইন্টারন্যাশনাল অফিস মেশিন্স লিমিটেডের (আইএমও) ও এনইসি এশিয়া প্যাসিফিকের মধ্যে চুক্তি সই হয়েছে। এতে আইএমওর ব্যবস্থাপনা পরিচালক আজহার আলী ও এনইসি এশিয়া প্যাসিফিকের সার্ভার ও নেটওয়ার্ক প্ল্যাটফর্মবিষয়ক আঞ্চলিক পরিচালক ডেভিড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন আইএমওর পরিচালক রেজাউল করিম, এনইসির কনসালট্যান্ট ড্যানি শি প্রমুখ। চুক্তির মাধ্যমে আইএমও বাংলাদেশে এনইসির দাপ্তরিক সহযোগী হিসেবে কাজ করবে ও দেশে এনইসির প্রযুক্তিপণ্যগুলো বাজারজাত ও গ্রাহকসেবা প্রদান করবে।অনুষ্ঠানে রেজাউল করিম বলেন, নিরাপত্তা, পতন স্থায়িত্ব, আবহাওয়া ও ভোল্টেজ পরীক্ষার মাধ্যমে প্রস্তুত করা এনইসির পণ্যগুলো হবে বিদ্যুৎসাশ্রয়ী ও পরিবেশবান্ধব। এ ছাড়া বাংলাদেশের গ্রাহকেরা জাপানের চেয়ে ২০ থেকে ২৭ ভাগ কম দামে পণ্যগুলো কিনতে পারবেন। এনইসির নানা প্রযুক্তিপণ্যের মধ্যে রয়েছে ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার, নোটবুক, এলইডি মনিটর, উচ্চক্ষমতাসম্পন্ন সফটওয়্যার, ব্যক্তিগত সল্যুশন, মাল্টিমিডিয়া ডিসপ্লে, বহনযোগ্য ও সামাজিক আবকাঠামোগত নেটওয়ার্কিং সার্ভিস এবং এন্টারপ্রাইজ সার্ভারসহ অফিস-শিল্পকারখানার ব্যবহারযোগ্য নানা পণ্য। এ বছরের নভেম্বর নাগাদ এনইসির নতুন ও সব ধরনের পণ্য দেশের বাজারে পাওয়া যাবে।—জিয়াউর রহমান চৌধুরী