দেশের বাজারে এল ডেলের নতুন দুটি ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্সপায়রন ৩০০০ ল্যাপটপ
ইন্সপায়রন ৩০০০ ল্যাপটপ

দেশের বাজারে নতুন দুটি ল্যাপটপ কম্পিউটার নিয়ে এল ডেল। গত বৃহস্পতিবার ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে নতুন মডেলের ডেল ইন্সপায়রন ৭০০০ ও ৩০০০ ল্যাপটপ কম্পিউার বাজারে ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বাশির কবির। তিনি একেবারে পাতলা (আল্ট্রাথিন) ও শক্তিশালী ল্যাপটপ দুটির বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ সময় ডেল বাংলাদেশের কর্মকর্তা ছাড়াও ডেল পরিবেশক ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইন্সপায়রন১৫ ৭০০০
ইন্সপায়রন১৫ ৭০০০

ইন্সপায়রন১৫ ও ১৪ সিরিজের ৭০০০ ল্যাপটপটি নতুন প্রজম্মের আল্ট্রা থিন প্রযুক্তির। দুই কেজি ৬০০ গ্রাম ওজনের এ ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আই থ্রি প্রসেসর, চার গিগাবাইট র‌্যাম, ১৫.৬ ও ১৪ ইঞ্চির মনিটর, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ ইত্যাদি। এ ল্যাপটপের আছে চার সেলের ব্যাটারি, যা আট ঘণ্টা ব্যাটারি লাইফ ইত্যাদি। দাম ৫৩ হাজার ৫০০ টাকা।
ইন্সপায়রন ৩০০০ মডেলের ল্যাপটপটি উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম-চালিত, যার ওজন মাত্র এক কেজি ৪২০ গ্রাম।
চতুর্থ প্রজন্মের ইন্টেল
প্রসেসর-চালিত এ ল্যাপটপে রয়েছে চার গিগাবাইট
র‌্যাম, ৫০০ গিগাবাইট
হার্ডডিস্ক ড্রাইভ, ১১.৬ ইঞ্চির পর্দা ইত্যাদি। এটির দাম ৩৯ হাজার টাকা।
—নিজস্ব প্রতিবেদক