দেশের বাজারে এল তোশিবা-এএমডির ল্যাপটপ
অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের (এএমডি) তৈরি অ্যাক্সেলারেটেড প্রোসেসিং ইউনিট (এপিইউ) ও গ্রাফিকসযুক্ত তিনটি ল্যাপটপ দেশের বাজারে আনল তোশিবা। বাংলাদেশে এই তিনটি পণ্য বিপণন করবে স্মার্ট টেকনোলজিস। ৪ জুলাই তোশিবা ব্রান্ডের এএমডি প্ল্যাটফর্মের তিনটি নতুন মডেলের ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছেন স্মার্টের মহাব্যবস্থাপক জাফর আহমেদ। `তোশিবা-এএমডি মিট দ্য প্রেস' অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।জাফর আহমেদ বলেছেন, `বর্তমানে মানুষ তুলনামূলক কম অর্থ খরচ করে ভালো প্রযুক্তি ব্যবহার করতে চায়। এএমডি প্ল্যাটফর্মের ল্যাপটপগুলো আমরা তুলনামূলক কম দামে ব্যবহারকারীদের দিতে পারছি।'সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশে তোশিবা পণ্যব্যবস্থাপক এ এস এম শওকত মিল্লাত, এএমডির পণ্যব্যবস্থাপক খাজা মো. আনাস খান এবং এএমডি বাংলাদেশের কর্মকর্তা ইরফানুল হক।তোশিবা ব্যবস্থাপক শওকত মিল্লাত জানিয়েছেন, যঁারা তুলনামূলক স্বল্প খরচে ভালোমানের গ্রাফিকস-সমৃদ্ধ ল্যাপটপ কিনতে চান, তঁাদের জন্য তোশিবার স্যাটেলাইট সি৮০০-১০০১, স্যাটেলাইট এল৭৪০ডি-১২১৮ইউ এবং স্যাটেলাইট সি৬৪০ডি-১০৬৪ইউ এই তিনটি মডেল। স্যাটেলাইট সি৮০০-১০০১ মডেলে ব্যবহূত হয়েছে এএমডি ই-২-১৮০০ এপিইউ মডেলের প্রসেসর ও ৭৩৪০ মডেলের গ্রাফিকস কার্ড এবং স্যাটেলাইট এল৭৪০ডি মডেলের ল্যাপটপে ব্যবহূত হয়েছে এএমডি কোয়াড কোর এ৬-৩৪২০এম প্রসেসর ও এএমডি রেডিয়ন এইচডি ৬৫২০ গ্রাফিকস কার্ড। এই ল্যাপটপগুলো দাম যথাক্রমে সাড়ে ৩৩ হাজার, সাড়ে ৩৪ হাজার ও সাড়ে ৪৩ হাজার টাকা।এএমডি বাংলাদেশের কর্মকর্তা ইরফানুল হক জানিয়েছেন, এএমডির তৈরি প্রসেসরের ল্যাপটপের ক্ষেত্রে তোশিবার এই তিনটি মডেলই দেশে প্রথম।রমজান মাসে তোশিবা ল্যাপটপ বিক্রির লভ্যাংশ থেকে একটি নির্দষ্টি অংশ দাতব্য কাজে ব্যয় করার পরিকল্পনা করেছে জাপানি বর্্যান্ড তোশিবা কর্তৃপক্ষ ও বাংলাদেশে এর বিপণনকারী প্রতিষ্ঠানটি।