দেশের বাজারে ক্যায়োসেরার প্রিন্টার
বাংলাদেশের বাজারে এল জাপানের ক্যায়োসেরা ব্র্যান্ডের মাল্টিফাংশনাল প্রিন্টার। এটি বাজারজাত করছে এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড (ইটিএল)। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় ক্যায়োসেরা মিতা প্রা. লিমিটেড সিঙ্গাপুরের ব্যবস্থাপনা পরিচালক কোহেই ফুজিওসি বলেন, ‘ক্যায়োসেরার এই প্রিন্টার বিশেষ সুবিধাসম্পন্ন।এতে পরিবেশ-বান্ধব প্রযুক্তির সমন্বয় ঘটেছে।’ তিনি আরও জানান, এই মাল্টিফাংশনাল প্রিন্টার দিয়ে প্রিন্ট, ফটোকপি, স্ক্যান করা যাবে।এটি দিয়ে ফ্যাক্সও করা যাবে।ইটিএলের উপমহাব্যবস্থাপক সালমান আলী খান বলেন, ক্যায়োসেরার পরিবেশবান্ধব এই মাল্টিফাংশনাল প্রিন্টার ছোট, মাঝারি ও বড় অফিস বা প্রতিষ্ঠানের একটি পূর্ণাঙ্গ সমাধান।তিনটি আলাদা মডেলের প্রিন্টার এখন থেকে এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড বাজারে সরবরাহ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। —মোছাব্বের হোসেন