দেশের বাজারে গ্যালাক্সি ইয়াং ডুয়োস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি দেশের বাজারে এসেছে স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের নতুন একটি স্মার্টফোন। এ স্মার্টফোনটির নাম গ্যালাক্সি ইয়াং ডুয়োস। স্যামসাং বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগ ও তরুণদের জন্যই এ বিশেষ স্মার্টফোনটি তৈরি।গ্যালাক্সি ইয়াং ডুয়োসে রয়েছে ব্যবহারবান্ধব ফিচার। ৩.২৭ ইঞ্চি মাপের অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনটিতে দীর্ঘক্ষণ চার্জ থাকে। ৩ মেগাপিক্সেল ক্যামেরা, ব্লুটুথ, ওয়াইফাই সুবিধার পাশাপাশি ৪ গিগাবাইট পর্যন্ত তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে।বাজারে তিনটি রঙে পাওয়া যাচ্ছে স্যামসাংয়ের এ স্মার্টফোনটি। এর দাম ১৩ হাজার ৯০০ টাকা।