দেশের বাজারে গ্যালাক্সি গ্র্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল ৮ মার্চ ঢাকার বসুন্ধরা সিটিতে অবস্থিত স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে ‘গ্যালাক্সি গ্র্যান্ড’ স্মার্টফোনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ। স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সি এস মুন ও মোবাইল বিভাগের প্রধান হাসান মেহদী স্মার্টফোনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। ৫ ইঞ্চি মাপের ডিসপ্লে, ৮ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত দুই সিম সুবিধার স্মার্টফোনটির দাম ৩৯ হাজার ৫০০ টাকা। এ স্মার্টফোনটি মাসিক কিস্তিতেও কেনা যাচ্ছে।