দেশের বাজারে ডেলের ভস্ট্রো ৫৪৬০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাজারে এসেছে ডেল ভস্ট্রো ৫৪৬০ মডেলের হালকা-পাতলা একটি ল্যাপটপ। ভস্ট্রো কেনা যাবে ৫৩ হাজার ৫০০ টাকায়। ১৪ দশমিক এক ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ডেলের ভস্ট্রো ল্যাপটপে রয়েছে ইনটেলের তৃতীয় প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর, চার গিগাবাইট ডিডিআর৩ র্যাম। দেড় কেজি ওজনের ল্যাপটপটিতে তথ্য সংরক্ষণের জন্য রয়েছে ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক। ল্যাপটপটি কিনলে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস।