দেশের বাজারে তোশিবার নতুন আট ল্যাপটপ
তোশিবার নতুন মডেলের আটটি ল্যাপটপ কম্পিউটার বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। গত বুধবার ঢাকার একটি হোটেলে নতুন ল্যাপটপগুলো বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তোশিবার পণ্য ব্যবস্থাপক রেজাউল করিম। এ সময় তোশিবার পক্ষ থেকে জানানো হয়, সব ধরনের ব্যবহারকারীর কথা মাথায় রেখে বিভিন্ন দামের এই ল্যাপটপগুলো আনা হয়েছে।
নতুন ল্যাপটপগুলো হলো—স্যাটেলাইট সিরিজের এনভি১০ভি, সি৫০, এল৪০, এল৫০, পি৫০, টেকনো সিরিজের জেড৪০, পোর্টিজি আর৩০ ও জেড৩০ মডেল। এর মধ্যে সবচেয়ে সাশ্রয়ী দামে পাওয়া যাবে স্যাটেলাইট সি৫০ মডেলের ল্যাপটপটি। এতে আছে সেলেরন ডুয়াল কোর প্রসেসর, ২ গিগাবাইট র্যা ম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ১৫.৬ ইঞ্চি এলইডি ডিসপ্লে ইত্যাদি।
নতুন ল্যাপটপগুলো ২৮ হাজার ৭০০ টাকা থেকে এক লাখ ৮১ হাজার ৫০০ টাকার মধ্যে পাওয়া যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামসহ অনেকে।
—রাহিতুল ইসলাম