দেশের বাজারে নকিয়ার লুমিয়া
দেশের বাজারে নকিয়ার লুমিয়া সিরিজের নতুন দুটি স্মার্টফোন অবমুক্তের ঘোষণা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। নকিয়ার নতুন এই স্মার্টফোন দুটি হলো নকিয়া লুমিয়া ৯২০ ও লুমিয়া ৮২০।সম্মেলনে জানানো হয়, আজ বৃহস্পতিবার থেকে বাজারে এই নতুন স্মার্টফোনগুলো পাওয়া যাবে। সম্মেলনে উপস্থিত ছিলেন নকিয়া ইমার্জিং এশিয়ার কান্ট্রি ম্যানেজার রাদি আহমেদ চৌধুরী, গ্রামীণফোনের হেড অব মার্কেটিং রাজিব ভট্টাচারিয়াসহ আরও অনেকে। স্মার্টফোন দুটি বাজারজাত করতে নকিয়া ও গ্রামীণফোন একসঙ্গে কাজ করবে। নতুন স্মার্টফোনগুলোর বিষয়ে রাদি আহমেদ চৌধুরী বলেন, ‘প্রচলিত স্মার্টফোনে ছবি তোলার সুবিধা এত ভালো নয়। কিন্তু নকিয়ার লুমিয়া সিরিজের এই ফোনগুলোতে রাতের বেলায়ও ভালো রেজুলেশন ও স্বচ্ছ ছবি তোলা এবং ভিডিওচিত্র ধারণ করা সম্ভব। আর এগুলোর নকশাও এমনভাবে করা হয়েছে, যাতে দেখতেই ভালো লাগেব।’সম্মেলনে নতুন স্মার্টফোন দুটি নিয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়। জানা যায়, ফোন দুটিতেই উইন্ডোজ আটের সব ধরনের সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া, এগুলোতে থাকছে ২০০এমএএইচ ব্যাটিরি, বিল্টইন চার্জিং ব্যবস্থা, ফ্রোটিং লেন্স প্রযুক্তিসহ আরও অনেক সুবিধা। গ্রামীণফোনের গ্রাহকেরা আগামী এক মাস এই ফোনগুলো কিনলে বিশেষ বান্ডেল অফার পাবেন। লুমিয়া ৯২০ ও ৮২০-এর দাম যথাক্রমে ৫২ হাজার ৫০০ ও ৩৮ হাজার ৩০০ টাকা। —নিজস্ব প্রতিবেদক