দেশের বাজারে নকিয়ার ‘আশা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোন নির্মাতাপ্রতিষ্ঠান নকিয়া দেশের বাজারে নতুন চারটি স্মার্টফোন নিয়ে এসেছে। আশা নামের এ সেটগুলো পাওয়া যাবে নকিয়ার বিক্রয়কেন্দ্রগুলোতে। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নকিয়া এ তথ্য জানায়। নকিয়া বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবু দাউদ খান জানান, বাজারে চারটি মডেলে আশা পাওয়া যাবে। গ্রাহকদের প্রতি ইতিবাচক মনোভাব থেকেই আশা মোবাইল ফোন বাজারে ছাড়া হয়েছে। আশার মডেলগুলো হলো ৩০৩, ৩০০, ২০০ ও ২০১।আশা ৩০৩ সেটে আছে কোয়ার্টি কিবোর্ডসহ ২.৬ ইঞ্চি টাচস্ক্রিন। এতে ইন্টারনেট ও সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। এর দাম হতে পারে ১৩ হাজার ৭০০ টাকা। নকিয়া আশা ৩০০-এ আছে ১ গিগাহার্টজ গতির। এটি তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্ক সমর্থন করে। ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এর দাম নয় হাজার ৮৫০ টাকা। আশা ২০০ সেটে দুটি সিমকার্ড ব্যবহার করা যাবে। ফোনসেট বন্ধ না করেই দ্বিতীয় সিম ব্যবহারের সুবিধা আছে। এর দাম আনুমানিক সাত হাজার ৩০০ টাকা। নকিয়া আশা ২০১ হচ্ছে সংগীতপ্রিয় তরুণ প্রজন্মের জন্য। আসাধারণ সংগীত-সুবিধার সঙ্গে রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন লাউডস্পিকার, এফএম রেডিও ও রিংটোন টিউনিং। এর আনুমানিক দাম নয় হাজার ৮৫০ টাকা। —নিজস্ব প্রতিবেদক