দেশের বাজারে নতুন ট্যাবেলেট
তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল ফোন নেটওয়ার্ক সমর্থন করে ইন্সপেরিয়া নামের এমন একটি ট্যাবলেট কম্পিউটার দেশের বাজারে ছাড়া হয়েছে। গতকাল রোববার ঢাকায় বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সেমিনার কক্ষে এই কম্পিউটার সম্পর্কে বিস্তারিত জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে নতুন ডিজিটাল পণ্য বাজারে নিয়ে আসতে হবে। তাহলেই দেশে প্রযুক্তি নতুন দিগন্ত সৃষ্টি হবে।’ অনুষ্ঠানে ইন্সপেরিয়া ট্যাবেলেট কম্পিউটারের বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান কারিগরি কর্মকর্তা আর এম এ রশিদ, প্রধান নির্বাহী মিয়ানদাদ খান ও বিপণন ব্যবস্থাপক মায়াজ রহমান। অনুষ্ঠানে অনলাইন বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অফ ফ্রিডম’ (www.freedomnuiversitybd.org) সম্পর্কেও জানানো হয়। বর্তমানে দুটি বিষয় পাঠদান করা হবে এই বিশ্ববিদ্যালয়ে। নতুন এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কোন ফি লাগবে না। এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে দুটি বিষয় পাঠদান করা হবে। পর্যায়ক্রমে নতুন বিষয় চালু করা হবে। অনুষ্ঠানে জানানো হয় খুব কম খরচে ইন্সপেরিয়া পিসি কেনা যাবে। —বায়েজিদ ভূঁইয়া