দেশের বাজারে নতুন দুটি স্মার্টফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোম্যাক্স দেশের বাজারে এনেছে দুটি নতুন স্মার্টফোন। ফোন দুটি হলো এ-৭৪ এবং এ-৭৬। ১.৩ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ৪.৫ ইঞ্চি পর্দা, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ৫ মেগাপিক্সেল ক্যামেরা এ-৭৪ ফোনের দাম ৭ হাজার ৯৯৯ টাকা। এ-৭৬ ফোনে আছে ১.২ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ৫ ইঞ্চি পর্দা, অ্যান্ড্রয়েড, ৫ মেগাপিক্সেল ক্যামেরা ইত্যাদি। এর দাম ৯ হাজার ১৯৯ টাকা। লাল, নীল ও কালো রঙে ফোন দুটি পাওয়া যাচ্ছে।
—বিজ্ঞপ্তি