দেশের বাজারে নতুন নয়টি প্রিন্টার
দেশের বাজারে ব্রাদার ব্র্যান্ডের নতুন নয়টি প্রিন্টার বাজারে এসেছে। লেজার ও ইঙ্কজেট প্রিন্টার নির্মাতা ব্রাদার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাংলাদেশের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড নতুন এ প্রিন্টার বাজারে এনেছে। গতকাল রোববার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন প্রিন্টারগুলো সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সম্মেলনে বক্তব্য দেন গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের মহাব্যবস্থাপক কামরুজ্জামান, ব্র্যান্ড এবং কমিউনিকেশন বিভাগের প্রধান সেলিম আহম্মেদসহ অনেকে। নতুন প্রিন্টারগুলোর বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশে ব্রাদার প্রিন্টারের উপমহাব্যবস্থাপক গোলাম সারোয়ার।
নতুন বাজারে আসা মডেলগুলো হচ্ছে ডিসিপি-টি ৩০০, ডিসিপি-টি ৭০০ডব্লিউ, ডিসিপি-১৫১০, ডিসিপি-১৬১০ডব্লিউ, এমএফসি ১৯১০ ডব্লিউ, এমএফসি ১৮১৫, এডিএস-১৬০০ডব্লিউ, এডিএস-২১০০ এবং পিটি-৯৭০০। সম্মেলনে জানানো হয়, নতুন প্রিন্টারগুলো ছোট বা মাঝারি আকৃতির ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য ব্যয় সাশ্রয়ী প্রিন্টের চাহিদা পূরণে বিশেষভাবে তৈরি করা হয়েছে।