দেশের বাজারে নতুন মোবাইল ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে নতুন মুঠোফোন নিয়ে এসেছে বাংলা চায়না টেলিকম। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এসফোন নামের নতুন এ মোবাইল ফোনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাজারে আসা নতুন মোবাইল ফোন এসফোন বি১২, এসএল২০, ডি২০, ডি৪০, ডি৬০, এসফোন রোমিও, এসফোন জুলিয়েট ও এসটি১০ মডেলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলা চায়না টেলিকমের চেয়ারম্যান মোহাম্মদ শাহীন হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন, পরিচালক মো. গোলাম মহিউদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলা চায়না টেলিকমের প্রধান নির্বাহী শেখ মঞ্জুর মোরশেদ বলেন, ‘এসফোন হচ্ছে বাংলাদেশ ও চীনের যৌথ সংস্পর্শ। কৃষক থেকে শুরু করে একজন ব্যবসায়ী পর্যন্ত পৌঁছে দিতে মুঠোফোনটির দাম হাতের নাগালে রাখা হয়েছে।’ তিনি জানান, বিশ্বখ্যাত এমকেটি ও স্পেকট্রাম মাদারবোর্ডে তৈরি এ মুঠোফোনটি ক্রয়ে এক বছর পর্যন্ত পরিবর্তনযোগ্য ওয়ারেন্টি পাওয়া যাবে।এক হাজার ৫০০ টাকা থেকে তিন হাজার টাকায় পাওয়া যাবে এ মোবাইল ফোনগুলো। এসফোনের সারা দেশে স্থাপিত নয়টি সেবাকেন্দ্র ও ৫০টি সেবা সংগ্রহকেন্দ্রের মাধ্যমে গ্রাহক-সুবিধা পাবেন ক্রেতারা। —জিয়াউর রহমান চৌধুরী