দেশের বাজারে নতুন স্মার্টফোন ও ট্যাবলেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি এস টু স্মার্টফোন এবং গ্যালাক্সি ট্যাব ১০.১ পাওয়া যাচ্ছে। গ্যালাক্সি এস টুতে আছে ১ গিগাহার্টজ গতির ডুয়েল কোর প্রসেসর ও চোখধাঁধানো ৪.৩ সুপার এএমওএলইডি প্লাস ডিসপ্লে। এটি হালকা। কথা বলেও একে পূর্ণ নিয়ন্ত্রণ করা যাবে। কথা বলে কল করা, মেসেজ পাঠানো, গান শোনা ইত্যাদি কাজ করা যাবে। আরও আছে ৮.১ মেগাপিক্সেলের ক্যামেরা। স্যামসাংয়ের নতুন ট্যাবলেট কম্পিউটার গ্যালাক্সি ট্যাব ১০.১ সবচেয়ে পাতলা। এতে আছে এইচএসপিএ+ এবং ওয়াইফাই ব্যবহারের সুবিধা। নতুন দুটি যন্ত্রই বাজারে পাওয়া যাচ্ছে। —বিজ্ঞপ্তি