দেশের বাজারে ফুজিত্সু ট্যাব
সমপ্রতি বাজারে এসেছে জাপানের ফুজিত্সু ব্র্যান্ডের অ্যান্ড্রয়েডনির্ভর ট্যাব। এম৫৩২ মডেলের ১০.১ ইঞ্চি মাপের এ ট্যাবটি থ্রিজি সমর্থন করে।অ্যান্ড্রয়েড ৪.০ বা আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেটটিতে রয়েছে কোয়াড কোরের প্রসেসর, সামনে দুই মেগাপিক্সেল ও পেছনে আট মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও রয়েছে এইচডিএমআই, ব্লু-টুথ, ইউএসবি২.০ পোর্ট । ব্যান্ডেল সফটওয়্যার হিসেবে ট্যাবটির সঙ্গে রয়েছে গুগল ম্যাপস, গুগল মেইল, গুগল সার্চ, অ্যান্ড্রয়েড ব্রাউজার, অ্যান্ড্রয়েড মার্কেট ও থ্রিংক ফ্রি অফিস মোবাইল অ্যপস। আল্ট্রা স্লিম (২৫.৭ সেমি) এই ট্যাবটির ওজন ৫৬০ গ্রাম। সাড়ে আট ঘণ্টা ব্যাকআপ সুবিধার ফুজিত্সু এম৫৩২ মডেলের ট্যাবটির মূল্য ৬০ হাজার ৫০০ টাকা। এক বছরের বিক্রয়োত্তর সেবা ছাড়াও ট্যাবটির সাথে ফুজিত্সুর আকর্ষণীয় একটি স্লিভ কেস দিচ্ছে। দেশে ফুজিত্সু ট্যাবটির একমাত্র পরিবেশক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।