দেশের বাজারে রোমোস ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক

স্মার্টফোন ব্যবহারকারীদের অনেকেই ব্যাটারি চার্জ দ্রুত শেষ হওয়ায় সমস্যায় পড়েন। এখন কথা বলার পাশাপাশি অধিকাংশ মানুষই স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করছেন। এর সঙ্গে যদি গেমস খেলার নেশা থাকে তা হলে তো কথাই নেই। ফোনের চার্জ শেষ হওয়ার বিষয়টা অনেককেই দুশ্চিন্তায় ফেলতে পারে। এ ছাড়া ঈদে-পরবে দীর্ঘ যাত্রা পথেও চার্জ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হতে পারে। তখন মুস্কিল আসান হয় এই পাওয়ার ব্যাংক।
বাংলাদেশের বাজারে এখন নানা রকমের পাওয়ার ব্যাংক পাওয়া যাচ্ছে। সম্প্রতি সিলভা টেকনোলজিস বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে রোমোস ব্র্যান্ডের সোলো সিরিজের ৩টি মডেলের পাওয়ার ব্যাংক। এর মধ্যে সোলো টু মডেলের পাওয়ার ব্যাংকটি ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার বা এমএইচ, সোলো ফাইভ মডেলটি ১০,০০০ এমএএইচ এবং সোলো নাইন মডেলটি ২০,০০০ এমএএইচ ধারণক্ষমতা সম্পন্ন।
সিলভা টেকনোলজিসের উদ্যোক্তা সজিব সাহা বলেন, সহজে বহনযোগ্য এই পাওয়ার ব্যাংকগুলোর ব্যবহারকারী চলার পথে, ভ্রমণে বা প্রয়োজনীয় মুহূর্তে তাদের স্মার্টফোনের পাশাপাশি অন্যান্য মাইক্রো ইউএসবি চালিত ডিভাইস সমূহের ব্যাটারির পাওয়ার রিচার্জ করতে পারবেন। চার্জের অবস্থা দেখার জন্য রয়েছে রোমোস পাওয়ার ব্যাংকে রয়েছে এলইডি ইন্ডিকেটর। পাওয়ার ব্যাংকগুলো বসুন্ধরা সিটি, আইডিবি, মাল্টিপ্ল্যান সেন্টারসহ বিভিন্ন আইটি মার্কেটগুলোতে পাওয়া যাবে।
রোমোস ব্র্যান্ডের সোলো টু মডেলের ৪০০০ এমএএইচ পাওয়ার ব্যাংকটির মাধ্যমে মোবাইল ফোন, স্মার্টফোন, এমপিথ্রি, এমপিফোর প্লেয়ার চার্জ করা যাবে। দাম এক হাজার ১৫০ টাকা। সোলো ফাইভ মডেলের ১০,০০০ এমএএইচ পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ২টি ইউএসবি পোর্ট, যা একই সঙ্গে দুইটি ডিভাইসে পাওয়ার রিচার্জ করতে পারে। যেমন এই পাওয়ার ব্যাংকটির মাধ্যমে একই সঙ্গে স্মার্টফোন এবং ট্যাবলেটে দ্রুত চার্জ দেওয়া যাবে। একবার ফুল চার্জ দিলে চলতি পথে অন্তত পাঁচবার স্মার্টফোনের ব্যাটারি চার্জ করা যায়। সোলো নাইন মডেলের ২০ হাজার এমএএইচ পাওয়ারের ব্যাংকটিতে রয়েছে ৩টি ইউএসবি পোর্ট, যা একই সঙ্গে তিনটি ডিভাইসে পাওয়ার রিচার্জ করতে পারে। একবার ফুল চার্জ দিলে চলতি পথে অন্তত দশবার স্মার্টফোনের ব্যাটারি চার্জ করা যাবে। দাম ২ হাজার ৮০০ টাকা।