দেশের বাজারে ৭ ইঞ্চি ‘আলফার প্যাড’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাজারে এসেছে চীনের ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান জেটওয়ের তৈরি ‘আলফার প্যাড’। ৭ ইঞ্চি মাপের এলইডি পর্দার এ ট্যাবলেটটি দেশের বাজারে পাওয়া যাচ্ছে। আলফার প্যাডে থাকছে বক্সচিপ ১.৫ গিগাহার্টজ প্রসেসর, এক জিবি ডিডিআরথ্রি র্যাম, আট জিবি ফ্ল্যাশ স্টোরেজ, উন্নত রেজুলেশনের ডিসপ্লে এবং সামনে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা ও পেছনে দুই মেগাপিক্সেল ক্যামেরা।হালকা এবং পাতলা এ ট্যাবলেটটিতে রয়েছে ইউএসবি মাউস ও কিবোর্ড ব্যবহারের সুবিধা। এইচডিএমআই পোর্ট থাকায় খুব সহজেই প্রজেক্টর বা টিভিতে এইচডি মুভি ও ছবি দেখা যায়। ট্যাবলেটটির দাম পড়বে ২০ হাজার ৯৯৯ টাকা।ট্যাবলেটটি কিনলে পাওয়া যাবে এক বছরের বিক্রয়োত্তর সেবা। সঙ্গে উপহার হিসেবে রয়েছে লেদার ব্যাগ ও স্ক্রিন প্রটেক্টর।বাংলাদেশের বাজারে আলফার প্যাড বিপণন করছে আর এম সিস্টেমস লি.।