
প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৭০
সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ অংশ-৩০
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এর ওপর। প্রথমে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। অনুচ্ছেদটি পড়ে উত্তর লিখতে হবে।
রৌদ্র লেখে জয়
বর্গি এল খাজনা নিতে,
মারল মানুষ কত।
পুড়ল শহর পুড়ল শ্যামল
গ্রাম যে শত শত।
১. দেশের মানুষ কাদের কথা কখনো ভুলবে না।
ক. মুক্তিসেনাদের কথা খ. পাকসেনাদের কথা
গ. সাঁতার কাটার কথা ঘ. দাদা-দাদির কথা
উত্তর: ক. মুক্তিসেনাদের কথা
২. দেশের মাটি দেশের মানুষের কাছে কেমন?
ক. আত্মীয়ের মতো খ. চাদরের মতো
গ. মায়ের মতো ঘ. জামার মতো
উত্তর: গ. মায়ের মতো
৩. কারা খাজনা নিতে এল?
ক. বর্গিরা খ. পাকিস্তানিরা গ. ইংরেজরা ঘ. রাজাকাররা
উত্তর: ক. বর্গিরা
৪. বর্গিরা খাজনার জন্য কী ধরনের অত্যাচার চালাত?
ক. ঘরবাড়িতে আগুন দিত আর মানুষ হত্যা করত
খ. মানুষের গায়ে গরম পানি ছিটিয়ে দিত
গ. গাড়ি ঠেলার কাজে লাগাত ঘ. জেলে পুরত
উত্তর: ক. ঘরবাড়িতে আগুন দিত আর মানুষ হত্যা করত
৫. খাজনা মানে কী?
ক. লুট খ. কর গ. ট্যাক্স ঘ. খ ও গ দুটিই
উত্তর: ঘ. খ ও গ দুটিই
৬. ‘বর্গি’ কী?
ক. মারাঠা দস্যু খ. ডাকাত দল
গ. সীমান্ত রক্ষী ঘ. একদল চোর
উত্তর: ক. মারাঠা দস্যু
৭. ‘বর্গি এল খাজনা নিতে’—এখানে খাজনা কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. কর খ. অর্থ আত্মসাৎ
গ. অর্থ লুটতরাজ ঘ. অর্থ কেলেঙ্কারি
উত্তর: গ. অর্থ লুটতরাজ
৮. ‘হানাদার’ কারা?
ক. মুক্তিসেনাদের বন্ধু খ. পশ্চিম পাকিস্তানের বর্বর বাহিনী গ. এ দেশের দোসর ঘ. মাটি কাটার শ্রমিক
উত্তর: খ. পশ্চিম পাকিস্তানের বর্বর বাহিনী
৯. ‘হানাদার’ শব্দের অর্থ কী?
ক. আক্রমণকারী খ. নৌকা পারাপারকারী
গ. সাহায্যকারী ঘ. ধর্ম প্রচারকারী
উত্তর: ক. আক্রমণকারী
১০. কাল যেখানে আঁধার ছিল আজ সেখানে কী?
ক. অন্ধকার খ. আঁন্ধার গ. আলো ঘ. কালো
উত্তর: গ. আলো
১১. ‘রৌদ্র লেখে জয়’ কবিতার নীল আকাশে কে পাখা মেলে?
ক. পায়রা খ. ঘুঘু গ. বুলবুলি ঘ. শালিক
উত্তর: ক. পায়রা
১২. কালকের আঁধার কেটে আজ আলো জ্বলে উঠেছে কোথায়?
ক. কবির স্বদেশভূমিতে খ. প্রবাসীদের কর্মক্ষেত্রে
গ. আফ্রিকার জঙ্গলে ঘ. সমুদ্রের তলদেশে
উত্তর: ক. কবির স্বদেশভূমিতে
১৩. পরাজয়ে কালো সন্ধ্যার পর কিসে জয় লেখা হয়?
ক. তারার মিটিমিটি আলোতে খ. রৌদ্রে
গ. জোছনায় ঘ. লাল রঙে
উত্তর: খ. রৌদ্রে
১৪. কবি শামসুর রাহমান পেশায় কী ছিলেন?
ক. শিক্ষক খ. সাংবাদিক গ. ব্যবসায়ী ঘ. সরকারি চাকুরে
উত্তর: খ. সাংবাদিক
১৫. নিচের কোনটি কবি শামসুর রাহমানের রচনা নয়?
ক. এলাটিং বেলাটিং খ. ধান ভানলে কুঁড়ো দেব
গ. স্মৃতির শহর ঢাকা ঘ. ইতল বিতল
উত্তর: ঘ. ইতল বিতল
১৬. হানাদারদের সঙ্গে কারা জোরে লড়ে?
ক. মুক্তিযোদ্ধারা খ. রাজাকাররা
গ. সাধারণ মানুষেরা ঘ. মিলিটারিরা
উত্তর: ক. মুক্তিযোদ্ধারা।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল