দেহঘড়ির 'রিসেট বাটন' আবিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেহঘড়ি
দেহঘড়ি

আকাশপথে দীর্ঘ ভ্রমণ কিংবা রাতের পালায় একটানা কাজ করলে চরম ক্লান্তি বা যন্ত্রণায় ভুগতে হয়। এতে মানবদেহের স্বাভাবিক সময়সূচি বা দেহঘড়ির নিয়ন্ত্রণ ব্যাহত হয়। জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এবার মানুষের দেহঘড়ির ‘রিসেট বাটন’ উদ্ঘাটন করতে সক্ষম হয়েছেন। এতে অনিয়মিত যাত্রা বা জাগরণের প্রভাবে অনিদ্রা, চরম শারীরিক অবসাদ ও ক্লান্তি ইত্যাদি সমস্যা থেকে মুক্তি মিলবে। সায়েন্স সাময়িকীর প্রতিবেদনে বলা হয়, মানবমস্তিষ্কেই ওই রিসেট বাটন রয়েছে। কেউ যখন একটি সময়-মণ্ডল (টাইম জোন) থেকে আরেকটিতে (যেমন: লন্ডন থেকে বেইজিং) যাবেন, তখন মাত্র এক দিনেই রিসেট বাটনের সাহায্যে তাঁর দেহঘড়ির সময়ও পাল্টে ফেলবেন। ইনডিপেন্ডেন্ট।