দেয়ালে পছন্দের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেয়ালে পছন্দের ছবি
দেয়ালে পছন্দের ছবি

ভাবুন তো, সমুদ্রে অস্ত যাচ্ছে সূর্য। সেই দৃশ্য দেখতে দেখতে বাথটাবে গা ভিজিয়ে নিচ্ছেন আপনি। কিংবা আস্ত একটা পৃথিবীর মানচিত্রের সামনে বসে পড়াশোনা করছে আপনার সন্তান। অথবা সূর্যমুখীর খেতের সামনে বসে চলছে রান্না।
আপনি চাইলেই আপনার স্নানঘর হয়ে উঠতে পারে সমুদ্রতীর কিংবা রান্নাঘরটি পরিণত হতে পারে সুন্দর একটি ফুলের বাগানে। সে জন্য সাহায্য নিতে পারেন অ্যাবসন ডিজিটেকের। প্রতিষ্ঠানটি বাংলাদেশে এনেছে ডিজিটাল সিরামিক ও গ্লাস প্রিন্টিং। যেকোনো ছবি বা নকশা প্রিন্ট করে নেওয়া যাবে সিরামিক ও কাঁচে।টাইলসেও এই প্রিন্ট করা যাবে। ফোন: ০১৫৫১১২২৭৬৬।