দৌড়ান, তবে বেশি দ্রুত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌড়ান, তবে বেশি দ্রুত নয়
দৌড়ান, তবে বেশি দ্রুত নয়

সপ্তাহে নির্দিষ্ট কিছু সময় ধীরগতিতে নিয়মিত দৌড়ানো স্বাস্থ্যের জন্য খুব ভালো। কিন্তু ব্যাপারটা যেন মাত্রা না ছাড়ায়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। ডেনমার্কের একদল গবেষক বলছেন, ঘণ্টায় সাত মাইল বা আরও বেশি গতিতে দৌড়ালে শরীরের উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়। মাত্রাতিরিক্ত ব্যায়ামে স্বাস্থ্যের বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে। এ গবেষণা প্রতিবেদন জার্নাল অব দি আমেরিকান কলেজ অব কার্ডিওলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। কোপেনহেগেন সিটি হার্ট স্টাডির গবেষক পিটার শ্নর বলেন, স্বাস্থ্যের উপকারিতা নিশ্চিত করার জন্য শারীরিক ব্যায়ামের সর্বোচ্চ মাত্রা মেনে চলতে হবে। মৃত্যুঝুঁকি কমিয়ে দীর্ঘায়ু পাওয়ার জন্য সপ্তাহে নির্দিষ্ট সময় ধরে সীমিত গতিতে দৌড়াদৌড়ি (জগিং) করা ভালো। টেলিগ্রাফ।