দৌলতখানে তথ্য আদান-প্রদান কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার দৌলতখান উপজেলায় ডিজিটাল বাংলাদেশ গঠন করার লক্ষ্যে ‘তথ্য আদান-প্রদান’ শীর্ষক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় কম্পিউটারে তথ্য আদান-প্রদানের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রশিক্ষণ নেন উপজেলা পরিষদের সব কর্মকর্তা-কর্মচারী, ৯ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিব, ইউনিয়ন তথ্যকেন্দ্রের উদ্যোক্তা প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন ভোলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ. হাকিম। আরও উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল চৌধুরী। প্রশিক্ষক ছিলেন কম্পিউটার কাউন্সিলের সহকারী প্রোগ্রামার মো. মাসুদ হাসান। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আগামী মাস থেকে দুর্গম ইউনিয়ন মদনপুর ও হাজীপুরে তথ্যসেবাকেন্দ্র চালু হবে। —ভোলা প্রতিনিধি