
বিশ্বব্যাপী জনপ্রিয় ও উত্তেজনাকর খেলার মধ্যে সাইক্লিং অন্যতম। তবে এতে ঝুঁকিও কম না, বিশেষ করে যখন অনেক গতির যানবাহনের ভিড়ে বাইসাইকেল চালানো হয়। প্রতি বছরই সাইকেল দুর্ঘটনার অনেক খবর পাওয়া যায়। এসব দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সেড্রিক বোশ্চ নামে একজন সাইক্লিস্ট এবং যন্ত্র প্রকৌশলী সাইকেলের জন্য তৈরি করেছেন একটি ব্ল্যাকবক্স। এর নাম ‘রিড আই’।
রিড আই এটি সাধারণত বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ব্যবহূত হয়। সাইক্লিস্টদের নিরাপত্তার জন্য এই ব্ল্যাকবক্সটি তৈরি করা হয়েছে। প্রায় এক বছর চেষ্টার পর তিনি এটি প্রস্তুত করতে সক্ষম হন সেড্রিক। এর সাহায্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা সম্ভব হবে।
সেড্রিক বলেন, ‘এমন একটি পণ্যের জন্য মানুষ অপেক্ষা করছে অনেকদিন ধরে। অনেকের মধ্যেই একটা ভয় কাজ করে যে, তারা অন্য কোন গাড়ির কারণে আঘাতপ্রাপ্ত হবে এবং দায়ী ব্যক্তি পালিয়ে যাবে। ‘রিডআই’ এ সমস্যা দূর করতে সক্ষম হবে।’ রিডআইয়ে রয়েছে একটি ওয়ান টাচ পাওয়ার বাটন। এতে ২৪ ঘন্টা চলে এমন ব্যাটারি আছে। খুব সহজেই সাইকেলের হাতলে লাগিয়ে নেয়া যাবে।
এতে ৪ গিগাবাইট তথ্য রাখা যাবে। যাতে সোয়া ঘণ্টার ভিডিও ধারণ করা যাবে। এর দাম ১৪৯ ডলার। তবে এ প্রকল্পে বিনিয়োগকারীদের জন্য এটি পাওয়া যাবে ৯৯ ডলারে।
—ম্যাশেবল অবলম্বনে প্রদীপ সাহা